ভবিষ্যতে বিদ্যুৎ খাতে ভর্তুকি নয়: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে বিদ্যুৎ খাতে ভর্তুকি দেয়া হবে না উৎপাদন খরচ গ্রাহককেই দিতে হবে।

মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে বিদ্যুতের দামও বাড়ানো হবে। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুতের উৎপাদন খরচ গড়ে ৬ দশমিক ২৫ পয়সা হলেও নেয়া হচ্ছে ৪ দশমিক ৮২ পয়সা।

তিনি আরো জানান, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার ও ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সে অনুযায়ী কাজ করে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ৯০ ভাগ মানুষ এখন বিদ্যুত পাচ্ছে। গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি। এ সময় বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আগের সংবাদহেফাজতের ৭ সেপ্টেম্বর ঢাকার বিক্ষোভ স্থগিত
পরবর্তি সংবাদএমপি রানার জামিন নিয়ে মিছিল করায় ১২ জনকে আসামি করে মামলা