আজ দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু

ফাতেহ ডেস্ক: দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়। ১০ কার্যদিবস এই অধিবেশন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

এর পরে আরেকটি অধিবেশন ডাকা হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী। সংসদ ভবনে বিকেলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন।

এরপর অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব তোলা হয়। চলতি অধিবেশনে সড়ক পরিবহন আইন পাশ হতে পারে। এর আগে ১২ জুলাই দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার নিয়ম রয়েছে।

আগের সংবাদদলীয় নেতাদের বিরোধিতার মুখে আ. লীগ এমপি এনামুল হক
পরবর্তি সংবাদইসলামি সঙ্গীত, বিতর্ক অতিক্রম করে নতুন সম্ভাবনার দ্বার কি খুলবে ?