মাসজিদুল হারামের হুইলচেয়ার চোর বাংলাদেশ হজ্বমিশনে!

ফাতেহ ডেস্ক

: ভাই, হুইলচেয়ার কথায় রাখা যাবে?
: ওখানে জমা করে দিন। হাত দিয়ে একটা ঘরের দিকে ইশারা করলেন।
: আসলে ভাই হুইলচেয়ারটা আমাদের কেনা। জমা রাখতে চাচ্ছি যেন বাসায় ফেরার সময় নিয়ে যেতে পারি।

বাংলাদেশী পরিচ্ছন্নতাকর্মী ভাই কিছুক্ষণ অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইলেন! ‘ ভাই, এটাতো মসজিদে হারামের ওয়াক্‌ফ সম্পত্তি! এই দেখেন সাইন!! এটা কই পাইছেন?’ বেচারার চোখে কিছুটা সন্দেহের দৃষ্টি! আর আমরা!

আমরাও অবাক চোখে তাকিয়ে দেখলাম চাকার পার্শে আসলেই লাল রঙ লাগানো আছে!! লাল কালিতে লিখাও আছে ‘মাসজিদুল হারাম’!! এতোদিন এটা চোখে পড়েনি! বাংলাদেশি ভাইকে কোনরূপ বুঝ দিয়ে হুইলচেয়ার নিয়ে বাসায় চলে আসলাম।

এই হুইলচেয়ারের সাথে জড়িয়ে ছিল অনেক সুখস্মৃতি, ভালোবাসা- কৃতজ্ঞতা-নির্ভরতা ও আনন্দের গল্প অথচ এক নিমিশেই হারামের চত্বরে আজ সব মাটিতে মিশে গেল!

দুর্নীতিতে জর্জরিত একটা ভঙ্গুর রাষ্ট্র হাজারো হতাশার মাঝে সামান্য আশার আলো দেখিয়েছিল আজ তা ধুলায় গড়াগড়ি খাচ্ছে আমাদের বিস্মিত বেদনাহত কয়েকটা চোখের সামনে! আসুন এই ট্রলির আগের গল্পটা শুনি!

মিনা থেকে সবার সাথে পায়ে হেটে জামারায় আসছি প্রথম দিনের মতো বড় জামারায় পাথর মারতে। সাথে ৩ জন মাজুর মহিলা ও একটি মাত্র হুইলচেয়ার!! পালাক্রমে তিনজনকেই কিছুক্ষণ হাটিয়ে কিছুক্ষণ বসিয়ে টেনে নিয়ে চলছি।

একসময় ভীরের চাপে তিন মাজুর দুইগ্রুপে আলাদা হয়ে গেল!! ট্রলি সহ নানুকে নিয়ে আমি আলাদা চলে আসলাম। উপায় না পেয়ে বাকি দুইজন নিয়ে বড় ভাই ও বোন জামাই রাস্তার পাশে জায়গা নিলেন। এখনো অর্থেক রাস্তা বাকি আর দুইজন মাজুর মহিলা।

একজন কিছুটা হাটতে পাড়েন। অপরজন হজ্বে যাওয়ার ১৫/১৬ দিন আগে অপারেশন করিয়েছেন। উনাদের টেনেটুনে বাংলাদেশ হজ্ব মিশনের সামনে নিয়ে যাওয়া হলো। ভাইয়া মিশনের অফিসে গিয়ে একজনের সাথে কথা বললেন।

ভদ্রলোক বললেন একটা হুইলেচেয়ারের ব্যবস্থা করে দেয়া যাবে তবে ১০০ রিয়াল দিতে হবে। ১০০ কি! আমরা তখন ১০০০ দিয়ে হলেও ট্রলি চাই। ভদ্রলোকের প্রতি, বাংলাদেশ মিশনের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ হয়েছিলাম সেদিন। দেশে যাওয়ার আগে কতশত অভিযোগ ছিল মিশনের কর্মকর্তা কর্মচারিদের প্রতি সেদিন সব মিলিয়ে গিয়েছিল।

এই চেয়ারটাই হচ্ছে আমাদের গল্পের প্রথমাংশের হুইলচেয়ারটি! মসজিদে হারামের ওয়াকফ সম্পত্তি বাংলাদেশ মিশনের হাত হয়ে আমাদের মালিকানায়!!

বাংলাদেশ মিশন এতোটাই মিসকিন হয়ে গেল যে, বাংলাদেশি হাজিদের সহযোগীতা করতে ৮/১০টা হুইলচেয়ারকিনে রাখতে পারলোনা?

মসজিদে হারামে মানুষের দান করে যাওয়া হুইলচেয়ার চোরি চামারি করে নিয়ে হাজিদের কাছে বিক্রয় করছে! অথচ হাজিদের থেকে কোটি টাকার উপরে এই খাতে ব্যায়ের জন্য আদায় করে নিয়েছে সরকার।

আগের সংবাদসব শঙ্কা কাটিয়ে সংসদে কওমি সনদের স্বীকৃতির বিল
পরবর্তি সংবাদআজ থেকে আমরা কাছে এলাম, সম্পর্ক আরও গভীর হলো: হাসিনাকে মোদী