ট্রাম্পকে বৈঠকের অনুরোধ জানিয়ে উনের চিঠি

ফাতেহ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারো বৈঠকে বসতে চান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বৈঠকের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে চিঠি লিখেছেন তিনি। সোমবার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউস মুখপাত্র সারা স্যান্ডার্স।

তিনি জানান, বৈঠকের দিন-ক্ষণ ঠিক করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।

স্যান্ডার্স বলেন, খুবই আন্তরিক একটি চিঠি লিখেছেন কিম জং উন। পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ গড়ার ইতিবাচক অঙ্গীকার অব্যাহত রয়েছে এই চিঠিতে।

গত জুনে সিঙ্গাপুরে প্রথমবার ঐতিহাসিক বৈঠকে বসেন দুই নেতা। সেখানে দুজনই ইতিবাচক মনোভাব তুলে ধরেন। দ্বিতীয় দফায় কবে তারা বৈঠকে বসবেন তার কোনো ইঙ্গিত এখনো দেয়নি যুক্তরাষ্ট্র।

আগের সংবাদঅক্টোবরে আ.লীগের চূড়ান্ত মনোনয়ন: কাদের
পরবর্তি সংবাদব্যবসায় প্রতারণা নয়