
উত্তর : ক. জি,পি,এফ-এর সুদ গ্রহণ করা জায়েয হবে না।
খ. হ্যাঁ, উক্ত টাকারও যাকাত আদায় করতে হবে। কেননা, সারা বছর যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে বছরের মাঝখানে যেসব সম্পদ নতুনভাবে হস্তগত হবে সেগুলোও নেসাবের সাথে যুক্ত করে তার যাকাত আদায় করতে হবে।
যদিও বছরের মাঝখানে অর্জিত সম্পদের উপর একবছর অতিবাহিত হয় নাই, তথাপি উক্ত সম্পদ প্রাপ্তির পূর্ব থেকে ‘সাহেবে-নেসাব’ হওয়ার দরুন যাকাত আদায় করতে হবে। (দুররুল মুখতার : ২/২৮৮, আহসানুল ফাতাওয়া : ৪/২৮৩)
