
ফাতেহ ডেস্ক:
বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ,লালবাগ মাদরাসার মুহাদ্দিস, হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ-এর পিতা হাজী মুহাম্মদ আনোয়ার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।
ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল আটাশি বছর। আজ বিকেল পাঁচটা আটান্ন মিনিটে চট্টগ্রামের একটি ক্লিনিকে বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র। মুফতি ফয়জুল্লাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফাতেহ২৪ -কে এই সংবাদ নিশ্চিত করেন।
ইন্তেকালের সময় হাজী মুহাম্মদ আনোয়ার তিন ছেলে,এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। ‘ মরহুম পিডিবিতে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও গ্রামের মাদরাসায় পড়েছেন কাফিয়া জামাত পর্যন্ত। ‘ স্থানীয় মাদরাসার একজন সিনিয়ক শিক্ষক এ তথ্য জানান। ‘ তিনি ছিলেন সত্যবাদী, অত্যন্ত সাহসী ও কর্মমুখর।’
‘এলাকায় একজন আল্লাহ ওয়ালা , সত্যবাদী , খাটি ঈমানদার , সাহসী , ভালো পাঠক , নির্ভিক ও ভালো মানুস হিসাবে পরিচিত ছিলেন।’সূত্রটি যোগ করে।’শুক্রবার মাগরীবের আগের বরকতময় সময়ে তার ইন্তেকাল প্রমাণ করে তিনি ছিলেন আল্লাহর মকবুল বান্দা ।’
‘মারুফ কারখির বংশধর’
‘মরহুমের পিতা মাওলানা মাহমুদুর রহমান ছিলেন দেওবন্দের কৃতি শিক্ষার্থী। মরহুমের দাদা মাওলানা আব্দুল হামিদ পড়েছেন কলকাতা আলিয়ায়। মরহুমের ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ ননা গাজী মধ্যপ্রাচ্যের ইরাকের বর্তমান রাজধানী বাগদাদের বংশোদ্ভূত ছিলেন। আরব থেকে চট্টগ্রাম অঞ্চলে যে ধর্মপ্রচারকরা এসেছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম।’ মরহুমের পারিবারিক একটি সূত্র জানায়। ‘ তার বংশধারা বিখ্যাত সূফী মারুফে কারখির সাথে সংযুক্ত হয়েছে।’ সূত্রটি যোগ করে।
সামাজিক ও রাজনৈতিক জীবন
মরহুমের সামাজিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে স্থানীয় আলেম মাওলানা নুরুল আজিম জানান, মরহুম এক সময় নেজামে ইসলাম পার্টির সাথে সংশ্লিষ্ট ছিলেন। মাওলানা আতাহার আলী রাহঃ ও খতিবে আ’জম মাওলানা সিদ্দিক রাহঃ- এর সাথে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। সেসময় মরহুম নেজামে ইসলামের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।তিনি সাহসী ও প্রতিবাদী মানসিকতার মানুষ ছিলেন।
শোক প্রকাশ
খবর শোনার পর পরই স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানাযা
আগামীকাল যোহরের নামাজের পর জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্র ।
