আপনার সুওয়াল: শরীকে ব্যবসা কি জায়েয?

ফাতেহ২৪ ইসলাম

আপনার সুওয়াল

আমি  আমার এক বন্ধুর সাথে ব্যবসায় শরীক হতে চাচ্ছি। অর্থাৎ ব্যবসায় সে দেবে আট লক্ষ টাকা, আর আমি দেব দুই লক্ষ টাকা। ব্যবসা সে-ই পরিচালনা করবে। মাঝে মধ্যে সুযোগ হলে আমিও কিছু কাজ করব। সে মোট লাভের ২০% আমাকে দেবে, আর বাকিটা তার থাকবে। এভাবে চুক্তি করতে কোনো সমস্যা আছে কি?

জওয়াব

প্রশ্নোক্ত হারে লাভ বণ্টনের ভিত্তিতে চুক্তি করা সহীহ হবে। ব্যবসায় লাভ হলে আপনি চুক্তিকৃত হারে লাভ পাবেন। আর লোকসান হলে তা উভয়কে নিজ নিজ পুঁজি অনুপাতে বহন করতে হবে।

-বাদায়েউস সানায়ে ৫/৮৩; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা : ১৩৭০; শরহুল মাজাল্লাহ, খালিদ আতাসী ৪/২৯৪; তাবয়ীনুল হাকায়েক ৪/২৪৫

আগের সংবাদঅর্থ আত্মসাতের অভিযোগে হোসনি মুবারকের ২ ছেলে আটক
পরবর্তি সংবাদন্যূনতম মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষের সুযোগ নেই: শ্রম প্রতিমন্ত্রী