
ফাতেহ ডেস্ক: পোশাক খাতের নির্ধারিত ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।
রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, দুই পক্ষের স্বার্থ রক্ষা করেই যৌক্তিক ন্যূনতম মজুরি ঘোষণা হয়েছে। নতুন মজুরি কাঠামোকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ঘোষণার আগে মালিকপক্ষ, শ্রমিক, শ্রমিক ফেডারেশন ও ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়েছে।
সবাই এটি কার্যকর করার বিষয়ে আশ্বাস দিয়েছে। গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫১ শতাংশ বাড়িয়ে ৮ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়।
