যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে পাঁচ বছরের জেল

ফাতেহ ডেস্ক: যৌতুক নিয়ে মিথ্যা মামলার ক্ষেত্রে পাঁচ বছরের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে যৌতুক নিরোধ বিল ২০১৮ সংসদে পাস হয়েছে। নতুন আইনে যৌতুক নেয়া বা দেয়া কিংবা যৌতুকে সহায়তা বা চুক্তি করলেও একই শাস্তি পেতে হবে।

রোববার অধিবেশনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিল পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। আগের আইনে যৌতুক নিয়ে মিথ্যা মামলার জন্য কোনো দণ্ডের বিধান ছিল না। এবারে সংশোধিত বিলে এই বিধান রাখা হয়েছে।

এদিকে সংসদে প্রশ্নোত্তরে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন সংসদকে জানান, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে পরিবারে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। হিজড়াদের পুনর্বাসনে সরকারের কর্মসূচি চলমান বলেও সংসদকে জানান মন্ত্রী।

আগের সংবাদআগামী মাসে এমপিওভুক্তির ফয়সালা হবে: শিক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদনদীভাঙন ঠেকাতে পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর