
ফাতেহ ডেস্ক: সাম্প্রতিক নদীভাঙন নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়ে এই উদ্বেগের কথা জানান তিনি।
এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সভাপতিত্বে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শুরু হয়। বৈঠকে ওয়ার্ল্ড স্কিলস বাংলাদেশের লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
লোগো সংবলিত একটি ক্রেস্ট প্রধানমন্ত্রীকে উপহার দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক। আগামী বছরের আগস্টে রাশিয়ায় ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশনে অংশ নেবে বাংলাদেশ।
বৈঠকে জানানো হয়, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেয়া হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় গঠিত হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ।
