আশুরার মিছিলে ধারালো অস্ত্র, ঢোল, লাঠি বহন নিষিদ্ধ

ফাতেহ ডেস্ক: পবিত্র আশুরার মিছিলে ধারালো অস্ত্র, ঢোল, লাঠি, আতশবাজি ও আগুন খেলা নিষিদ্ধ করা হয়েছে। সকালে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, আশুরার তাজিয়া মিছিলকে ঘিরে সুনির্দিষ্ট কোন হুমকি নেই। তবে বাড়তি নিরাপত্তার কারণে তল্লাশি পেরিয়ে মিছিলে অংশ নিতে হবে। পথের মাঝখান থেকে কেউ মিছিলে যোগ দিতে পারবে না।

অংশ নিতে হলে তাকে মিছিল শুরুর স্থানে আসতে হবে। হোসেনি দালান ইমামবাড়াসহ রাজধানীর অন্যান্য ইমামবাড়ায়, আশুরার আগের রাত থেকেই, বিশেষ নিরাপত্তায় কাজ করবে সব বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ নিরাপত্তা বাহিনী।

আগের সংবাদচট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করবে ভারত
পরবর্তি সংবাদগাজীপুরে মাদরাসা ছাত্র-শিক্ষকের স্ত্রীকে কুপিয়ে হত্যা