
ফাতেহ ডেস্ক: সাংবাদিকদের আপত্তি সত্ত্বেও বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল বিকেলে জাতীয় সংসদে পাস হতে যাচ্ছে। মঙ্গলবার রাতে জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রকাশিত কার্যসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
বিকাল পাঁচটায় সংসদের বৈঠক শুরু হবে। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের অন্তত আটটি ধারায় সম্পাদক পরিষদ ও সাংবাদিক নেতাদের আপত্তি থাকলেও তা সুরাহা না করে ১৭ সেপ্টেম্বর সংসদে রিপোর্টটি উপস্থাপন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তবে গণমাধ্যমের আপত্তির প্রেক্ষিতে কয়েকটি ধারায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
এক্ষেত্রে এই আইনের অধীনে অপরাধের কিছু জায়গায় শাস্তি কমানোরও সুপারিশ করা হয়েছে। বিকেলে তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোস্তাফ জব্বার বিলটি উত্থাপন করবেন।
এছাড়াও আলোচিত সড়ক পরিবহন বিল ২০১৮ ও কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান করারা বিলটিও পাশ হবে আজ।
