
ফাতেহ ডেস্ক: অন্তর্জ্বালা থেকেই নিজের লেখা বইতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বই লিখে মনগড়া কথা লিখেছেন এস কে সিনহা। অভিযোগ সত্য হলে, দেশে থাকতেই এসব কথা বলতেন তিনি।
কাদের বলেন, এই বই নিয়ে অহেতুক আর কোনো মন্তব্য করতে চান না, এটা নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন নেই।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চাইলে তারা আন্দোলন করতে পারে। সব ষড়যন্ত্র মোকাবেলা করেই আগামী জাতীয় নির্বাচনে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।
