নোয়াখালীতে জিপচাপায় মাদরাসার প্রিন্সিপাল নিহত

ফাতেহ ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় জিপ গাড়িচাপায় মাদ্রাসার অধ্যক্ষ মাসুদুর রহমান (৫২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সহকারী।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চৌমুহনী বাজারের উত্তরে হুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদুর রহমান চৌমুহনী তবারককিয়া আলী মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি হাতিয়ার শূন্যচর গ্রামের মৃত মৌলভী আসাদের ছেলে।

হাতিয়া থানার ওসি আক্তারুজ্জামান সিকদার জানান, অধ্যক্ষ মাসুদুর রহমান ও তার সহকারী মোটসাইকেলে করে কর্মস্থল মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে চৌমুহনী বাজারের উত্তরে গুদামের সামনে বিপরীতমুখী একটি জিপচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হন সহকারী। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।

আগের সংবাদ‘মাননীয় প্রধানমন্ত্রী কওমি বিল পাসের কারনে ইতিহাসে অমর হয়ে থাকবেন‘
পরবর্তি সংবাদকারাগার থেকে মুক্ত হলেন নওয়াজ শরিফ