
ফাতেহ ডেস্ক: মালয়েশিয়ায় একটি কারখানায় অভিযান চালিয়ে ৫৫ অবৈধ বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।
সাইবারজায়ার ওই কারখানায় দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা শনিবার অভিযান চালায়। এ সময় ৩৩৮ বিদেশি শ্রমিককে আটক করে তারা।
তাদের মধ্যে বাংলাদেশি ছাড়া ইন্দোনেশিয়ার ২০৮ জন, মিয়ানমারের ২৮ ও নেপালের ৪৭ জন শ্রমিক রয়েছে। অভিবাসন বিভাগের প্রধান মুস্তাফার আলী জানান, আটক শ্রমিকরা অন্য কোম্পানির অস্থায়ী নিয়োগপত্র নিয়ে ওই কারখানায় কাজ করছিলেন।
তাদের অভিবাসন বিভাগের বুকিত কারাগারে রাখা হয়েছে।
