‘নির্বাচন ঘিরে আঞ্চলিক বাণিজ্যে প্রভাব পড়বে না’

ফাতেহ ডেস্ক: দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যে পিছিয়ে বাংলাদেশ। এতে উদ্বেগ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি মনে করেন, আসছে জাতীয় নির্বাচনে এমন সংকট তৈরি হবে না যে বাণিজ্যে প্রভাব পড়বে।

সকালে রাজধানীর একটি হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে আইসিএমএবির আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ভারত ও চীনের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের। তিনি বলেন, সঠিক পরিকল্পনায় এগুতে পারলে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের মতো নির্দিষ্ট সময়ের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যও অর্জন সম্ভব হবে।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, এসডিজি অর্জনে নীতিগত সহায়তার পাশাপাশি দরকার বৈষম্য কমানো ও বেসরকারি খাতের অংশগ্রহণ।

আগের সংবাদরোহিঙ্গা ক্যাম্পে ৬০ হাজার শিশুকে প্রাথমিক শিক্ষা দেবে সরকার
পরবর্তি সংবাদ১০ জেলায় নতুন জেলা প্রশাসক