‘এরদোগানের ইতিহাস লিখছেন এরদোগান নিজেই’

Turkish President Tayyip Erdogan greets members of parliament from his ruling AK Party (AKP) as he arrives at the Turkish parliament in Ankara, Turkey, July 7, 2018. REUTERS/Umit Bektas

ফাতেহ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান নিজেই নিজের ইতিহাস লিখছেন বলে মন্তব্য করেছেন উইএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনের (ইউএসসিএমও) সেক্রেটারি জেনারেল ওসামা গামাল।

জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক অবস্থানরত তর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে এক মিটিংয়ে রোববার তিনি এ মন্তব্য করেন। খবর ডেইলি সাবাহর।

তিনি বলেন, এরদোগান নিজেই নিজের ইতিহাস রচনা করছেন। রোহিঙ্গা, ইয়েমেন এবং সিরিয়ায় তার মানবতাবাদী সমর্থন ইতিহাস হয়ে থাকবে। দুনিয়ার সবচেয়ে বড় সুপারপাওয়ার দেশগুলো যখন ইদলিব নিয়ে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না তখন আপনি প্রমাণ করেছেন সুপারপাওয়ার ৫ দেশের চেয়ে এই বিশ্ব অনেক বড়।

রোববার এরদোগান নিউইয়র্ক পৌঁছলে সেখানে টার্কি-আমেরিকান স্টিয়ারিং কমিটির (টিএএসসি) উদ্যোগে একটি মিটিংয়ে যোগ দেন এরদোগান। ওই মিটিংরুমে তার সঙ্গে সাক্ষাৎ করেন নিউইয়র্কে বসবাসরত ফিলিস্তিনি ও তুর্কি নাগরিকরা।

এ সময় মিটিংরুমের বাইরে দুই শতাধিক মুসলিম এরদোগানকে স্বাগত জানাতে প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। তাদের হাতে ‘উই লাভ এরদোগান’, উই লাভ তুর্কি’ লেখা প্লাকার্ড দেখা যায়।

আগের সংবাদস্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে ডিজিটাল নিরাপত্তা আইন: ইসলামী আন্দোলন
পরবর্তি সংবাদপিতামাতার হক কী