
ফাতেহ ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বই লিখে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন- বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সাবেক প্রধান বিচারপতি সিনহার সঙ্গে অন্য বিচারপতিদের বসতে না চাওয়ার কারণ প্রকাশ হলে তার সুনাম আরও নষ্ট হবে। বিচারকাজ পরিচালনাকারীদের সম্পর্কে বাজে কথা বলা অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মাহবুবে আলম।
তিনি বলেন, এই সরকারের আমলে অনেক বিচারপতি কাজ করেছেন। সরকারের বিরুদ্ধে আর কারো অভিযোগ ছিলো না।
