
ফাতেহ ডেস্ক: জনপ্রিয় ব্যক্তিদের সহযোগিতায় প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর মধ্যে ট্রিপল নাইন সেবা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সেফটি অ্যাওয়ার্নেস নামের কর্মশালা। টেলিভিশন ও চলচ্চিত্রের কলা-কুশলীরা এতে অংশ নেন।
রাজধানীর ওসমান গণি রোডে ঢাকা মহানগর পুলিশের সেন্ট্রাল কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে আয়োজিত হয় ট্রিপল নাইন কর্মশালা।
ক্রাইম রিসার্চ এন্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মশালায় অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, সংগীত শিল্পীসহ বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা জানান, জনপ্রিয় ব্যক্তিদেরকে ট্রিপল নাইনের সতর্কবার্তা বিষয়ে সচেতন করার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর কাছে এ জরুরীসেবা সম্পর্কে তথ্য পৌছানোই এই কর্মশালার মূল লক্ষ্য। কর্মশালায় ফেসবুক ও সাইবার মাধ্যমে ছড়ানো অপপ্রচার সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
