ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস, কলেজছাত্র আটক

 

হিন্দু ধর্মাবলম্বী একটি ফেসবুক গ্রুপ থেকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)নিয়ে কটূক্তি করে পোস্ট দিয়ে ইসলাম প্রিয় মানুষের মনে আগুন ধরিয়ে দিয়েছে শুভ দাস। ফলে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীদের চাপের মুখে কলেজের অধ্যক্ষ অভিযুক্ত শুভ দাসকে পুলিশে ধরিয়ে দেন।

আটক শুভ দাস (২০) টাঙ্গাইল উপজেলার থানাপাড়া শান্তিকুঞ্জ মোড় এলাকার মিন্টু দাসের ছেলে ও কালিহাতী বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বুধবার দুপুরে পুলিশ আটক ওই ছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে।

শিক্ষার্থীরা জানান, সনাতন ধর্মাবলম্বী একটি ফেসবুক গ্রুপ থেকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়।

সেই পোস্টটি শুভ দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শেয়ার করে। এতে মুহূর্তের মধ্যে কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীদের চাপের মুখে প্রিন্সিপাল পরিস্থিতি সামাল দিতে শুভ দাসকে পুলিশে ধরিয়ে দেন।

এ বিষয়ে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনসুর আলী জানান, শুভ দাসের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আগের সংবাদকারী ইউসুফ সাহেবের ইন্তেকালে হেফাজতের শোক প্রকাশ
পরবর্তি সংবাদতোমরা সর্বক্ষনই শত্রুর মুখোমুখী- তোমরা হলে সদা জাগ্রত সীমান্ত প্রহরী’