পরকীয়া অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

The Supreme Court of India in New Delhi on Sept 1, 2014. The government Monday told the Supreme Court that they stood by its verdict holding allocation of coal blocks since 1993 as illegal, and was ready to auction these blocks if they are cancelled but sought exceptions for some mines which were operational.. (Photo: IANS)

ফাতেহ ডেস্ক: পরকীয়া অপরাধ নয়। এ নিয়ে ভারতের বিদ্যমান আইন অসাংবিধানিক। বৃহষ্পতিবার এমন রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

স্বামীর অনুমতি ছাড়া কোন বিবাহিত নারী অন্য ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে পাঁচ বছর পর্যন্ত জেল এবং জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। বিদ্যমান এ আইনকে চ্যালেঞ্জ করে একটি মামলার প্রেক্ষিতেই এ রায় দেয় দেশটির শীর্ষ আদালত।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, যখন পুরুষের ক্ষেত্রে পরকীয়া অবৈধ নয়, তখন তা নারীর ক্ষেত্রেও অবৈধ হতে পারে না। যে কোন আইন যা সভ্য সমাজে ব্যক্তি স্বাধীনতা বা নারী সমতা ক্ষুন্ন করে তা অসাংবিধানিক উল্লেখ করে রায়ে বলা হয়, পরকীয়া অপরাধ নয়।

তবে বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে। এ রায়ের মাধ্যমে ১৫০ বছরের পুরোনো আইনের বিপরীতে অবস্থান নিলো ভারতীয় বিচার ব্যবস্থা।

আগের সংবাদইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানের আহ্বান ট্রাম্পের
পরবর্তি সংবাদগুদামরক্ষক যখন ভক্ষক!