
ফাতেহ ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় দুইরাষ্ট্র ভিত্তিক সমাধান চান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, উভয়পক্ষ চাইলে এতে তার সমর্থন থাকবে।
বৈঠকে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে নতুন শান্তি পরিকল্পনা উত্থাপনের কথাও জানান ট্রাম্প।
তিনি বলেন, দ্বিরাষ্ট্র সমাধান সবচেয়ে ভাল কাজ করবে বলেই মনে করেন তিনি। বৈঠকে ফিলিস্তিনকে ইহুদী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ও দেশটিকে অসামরিক করার কথা বলেন নেতানিয়াহু। ট্রাম্পের এ সিদ্ধান্তে অবাক হননি বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী।
মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদেশগুলো এ সমাধানের পক্ষে। সম্প্রতি জেরুযালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।
এর পর শান্তি প্রক্রিয়ার অংশ না নেয়ার ঘোষণা দেয় ফিলিস্তিন।
