
ফাতেহ ডেস্ক: কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। সকালে কিশোরগঞ্জের সদর উপজেলার বৌলাই নয়াপাড়া গ্রামে শহীদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন শহীদ মিয়া। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে আহত হন তিনি।
তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, সুনামগঞ্জের ছাতকে বারক্পন গ্রামে বজ্রপাতে আশরফ আলী নামে এক কৃষক মারা গেছেন। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে ধান শুকানোর সময় বজ্রপাতে মৃত্যু হয় তার।
