নির্বাচনের জন্য সাত দফা দাবি ঘোষনা করবে বিএনপি

ফাতেহ ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাত দফা দাবি ঘোষনা করবে বিএনপি। চেয়ারপারসন খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি ছাড়াও এসব দাবির মধ্যে রয়েছে তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেয়া, সরকারের পদত্যাগ, নির্বাচন কনিশন পুনর্গঠন, সেনা মোতায়েন ও ইভিএম চালু না করা।

দশ মাস পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করছে বিএনপি। একাধিকবার তারিখ পরিবর্তনের পর জনসভা সফল করতে এবার সব ধরণের প্রস্তুতি নিয়েছে দলটি। রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতই আশা করছে দলটির নেতারা।

দলের নেতারা জানান, নির্বাচনের পরিবেশ তৈরীর জন্য বেশ কিছু দাবি এবং লক্ষ্য ঘোষণা করা হবে জনসভা থেকে।

রবিবারের জনসভা থেকেই নির্বাচনকে সামনে রেখে রাজপথে দলটির উপস্থিতি বাড়বে বলে মনে করছেন বিএনপি নেতারা।

আগের সংবাদ‘ছেলেকে ইয়াবাসহ আটকের পেছনে ষড়যন্ত্র’
পরবর্তি সংবাদ৩ বছর পর জর্দান সীমান্ত খুলে দিল সিরিয়া