চিরনিদ্রায় শায়িত মাওলানা আহলুল্লাহ ওয়াসেল

ফাতেহ২৪ :

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট্য আলেম, লেখক ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াসেল। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়। তাঁর বাবা ছিলেন প্রখ্যাত আলেম মাওলানা ফখরুদ্দীন (রহ.)।

এর আগে আজ রবিবার এশার নামাজের পর মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমের ছোট ছেলে নাবীল।

শেখেরগাও জামিউল উলূম মাদরাসায় জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় আলেম-ওলামা-ধর্মপ্রাণ মানুষ এতে অংশগ্রহণ করেন। এটি মরহুমের দ্বিতীয় জানাজা হলেও এতে বিপুল পরিমাণ মানুষ অংশগ্রহণ করেন। এতে মুফতী ফয়জুল্লাহসহ ইসলামি ঐক্যজোট ও লালবাগ মাদরাসার অনেক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত আজ দুপুর সাড়ে এগারোটার সময় বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ ও লেখক মাওলানা আহলুল্লাহ ওয়াসেল ইন্তেকাল করেন। তার ইন্তেকালে ধর্মীয় সমাজে নেমে আসে শোকের ছায়া।

দুপুর তিনটায় লালবাগ শাহী মসজিদে মাওলানা আবদুল হাই’র পরিচালনায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবার পর মরহুমকে তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদিতে নিয়ে যাওয়া হয়।

আগের সংবাদসম্পাদকদের আপত্তি মন্ত্রিসভায় তোলার আশ্বাস আইনমন্ত্রীর
পরবর্তি সংবাদডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশের আদর্শের পরিপন্থী : সম্পাদক পরিষদ