![LOGO-[Fateh-24.com]-Top (1)](https://fateh24.com/wp-content/uploads/2018/04/LOGO-Fateh-24.com-Top-1-696x258.png)
মিসর বিজয়ের পর বিজিয়ী সেনা প্রধান হজরত আমর ইবনুল আস রা• বিজয়ী বাহিনীকে একটি কথা বলেছিলেন । হজরত রা• এর সেই কথাটি বর্তমান দুনিয়ার সকল মুসলিম উম্মাহর জন্যে অনিবার্য সত্য । কথাটি হচ্ছে, ‘তোমরা সর্বক্ষনই শত্রুর মুখোমুখী- তোমরা হলে সদা জাগ্রত সীমান্ত প্রহরী’।
দীন কায়েমের জন্য নিবেদিত ভাইয়েরা ! আমরা একটি সভ্যতা ও দীনের পতাকাবাহী। আমাদের একটা মিশন আছে, দাওয়াত আছে,মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত আছে। আমরা যদি সেই পয়গামের কথা ভুলে যাই , খানিকটা তন্দ্রাচ্ছন্নও হয়ে পড়ি তবে আমাদের জন্য রয়েছে সহস্র আশংকা । পতনও অনিবার্য।
