অপরাধীর শাস্তি নিশ্চিত করা দরকার

মারাত্মক ব্যাধিতে আক্রান্ত আজকের সমাজ। দুর্বৃত্ত,বখাটেদের কারণে সমাজ যাচ্ছে অধঃপতনের দিকে। মরণ নেশা, ইভটিজিং ব্যাধির সংক্রমণ সমাজের মূল্যবোধসহ সব ধরনের বন্ধন নষ্ট করে দিচ্ছে। এভাবে কোনো সমাজ চলতে পারে না।

নৈতিক ও সামাজিক মূল্যবোধগুলো প্রতিষ্ঠিত করতে না পারলে সমাজকে দুর্বৃত্ত, বখাটে রোগ থেকে মুক্ত করা যাবে না। তাই বখাটেদের বিরুদ্ধে আরও কঠোর আইন দরকার। অপরাধীর শাস্তি নিশ্চিত করা দরকার। যেমন কুকুর তেমন মুগুর দরকার এবং তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ সামাজিক আন্দোলন দরকার। সহিংসতার মূল কারণগুলোতে আঘাত করা দরকার। বখাটেদের এলাকার সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত করা দরকার। মজলুমদের সুরক্ষা ও সহায়তা দেওয়া দরকার। সর্বত্র ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা দরকার। দিনী ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনা দরকার।

পাশাপাশি যেসব পরিবারের সন্তানরা এ ধরনের দুর্বৃত্তপনা, বখাটেপনায় যুক্ত, তাদের পরিবার যদি তাদের সন্তানদের নিবৃত্ত না করতে পারে তাহলে সমাজের মধ্যে থেকে তাদের ধিক্কার জানিয়ে ত্যাজ্য করা দরকার।

আগের সংবাদতোমরা সর্বক্ষনই শত্রুর মুখোমুখী- তোমরা হলে সদা জাগ্রত সীমান্ত প্রহরী’
পরবর্তি সংবাদকমনওয়েলথ শীর্ষ সম্মেলনের উদ্বোধন