
আজ গাজীপুরে আয়োজিত তাহাফফুজে খতমে নবুওয়্যাত মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে ও তাদের সকল প্রকার প্রকাশনা নিষিদ্ধ করতে হবে।
এ প্রসঙ্গে তিনি তিনটি দাবী পেশ করেন,
(১) কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে।
(২)তাদের সকল প্রকার বই-প্রস্তুক এবং প্রকাশনা নিষিদ্ধ করতে হবে।
(৩) তাদের জন্য ইসলামী পরিভাষা সমুহ নিষিদ্ধ করতে হবে।
এ সময় তিনি যারা কাদিয়ানীদের কাজে সহযোগিতা করছে, তাদের কঠোর সমালোচনা করেন। সম্মেলনে সভাপতির ভাষণ দেন গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনের মেয়র পদপ্রার্থী মাওলানা ফজলুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান’সহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
