২১ অক্টোবর বসছে চলতি সংসদের শেষ অধিবেশন

ফাতেহ ডেস্ক: দশম জাতীয় সংসদের ২৩ তশ অধিবেশন বসছে ২১ অক্টোবর। এটি হবে বর্তমান সংসদের শেষ অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেছেন।

স্পিকার শীরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকাল নির্ধারণ করা হবে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে, এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে।

সংবিধান মোতাবেক, আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের ৯০দিনের গণনা শুরু হবে। এর আগেই অধিবেশন শেষ হবে বলেও জানা গেছে। গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়।

আগের সংবাদআমরা ৩০০ আসনেই প্রার্থী দেবার চিন্তা করছি: ইসলামী ঐক্যজোট
পরবর্তি সংবাদকেনো এতো গুরুত্বপূর্ণ সালাতুত তাসবিহ এর নামাজ