
ফাতেহ ডেস্ক:নিরাপত্তা ঝুঁকির পরেও সাত রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত পাঠিয়ে চাপের মুখে পড়েছে ভারত সরকার। বৃহস্পতিবার মনিপুরের মোরে সীমান্তে তাদের মায়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
অবৈধ অভিবাসীরা ২০১২ সাল থেকে আসামের কারাগারে আটক ছিল। তাদের সবার বয়স ২৬ থেকে ৩২ বছরের মধ্যে। দেশটির সুপ্রিম কোর্ট সাত রোহিঙ্গাকে হস্তান্তরে বাধা দিতে অস্বীকৃতি জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই তাদের ফেরত পাঠানো হয়।
ফেরত নেয়া রোহিঙ্গাদের নিজস্ব নাগরিক বলে স্বীকার করেছে মিয়ানমার। তাদের সবাই রাখাইনের বাসিন্দা বলেও নিশ্চিত করেছে নেপিদো।
