শান্তিতে নোবেল পেলেন ডেনিস মুকওয়েজি-নাদিয়া মুরাদ

ফাতেহ ডেস্ক: যুদ্ধের হাতিয়ার হিসেবে যৌন নিপীড়ন বন্ধের লড়াইয়ে স্বীকৃতি হিসেবে এ বছর শান্তিতে নোবেল পেলেন কঙ্গোর ডেনিস মুকওয়েজি ও ইয়াজিদি নারী নাদিয়া মুরাদ। শুক্রবার নোবেল কমিটি এ ঘোষণা দেয়।

নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডার্সন বলেন, যৌন নিপীড়নকে যুদ্ধের হাতিয়ার করা বন্ধে ভূমিকা রাখায় তাদের নোবেল দেয়া হয়েছে। ডেনিস মুকওয়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি আজীবন যৌন সহিসংতার শিকারদের পাশে দাঁড়িয়েছেন।

অন্যদিকে, নাদিয়া মুরাদ নিজেই যৌন সহিংসতার শিকার। ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী আইএসের নির্মম নির্যাতনের শিকার হন নাদিয়া। পরে বন্দিশিবির থেকে পালিয়ে যান নাদিয়া। এরপর যৌন নির্যাতনকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। আগামী ১০ ডিসেম্বর অসলোতে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আগের সংবাদHBOs VICE spreads misinformation about biotechnology
পরবর্তি সংবাদ‘ফের ৫ জানুয়ারির মতো নির্বাচন হলে জীবন দিয়ে প্রতিহত করবো’