রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে ভারত: পাকিস্তান

ফাতেহ ডেস্ক: ভারতের বিরুদ্ধে কাশ্মীরের নিরস্ত্র বেসামরিক জনগণের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনলো পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল এ অভিযোগ করেন।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ফয়সাল বলেন, কাশ্মীরের জনগণের ইচ্ছানুযায়ী কাশ্মীর সঙ্কটের সমাধান চায় পাকিস্তান। এসময় তিনি কাশ্মীরের আন্দোলনকারীদের ওপর ভারতীয় আগ্রাসনের নিন্দা জানান। ভারতের সহযোগিতার অভাবেই কারতারপুর সীমান্তসহ আরো অনেক অমীংমাসিত বিষয়ের সমাধান সম্ভব হচ্ছে না বলেও এসময় অভিযোগ করেন তিনি।

ফয়সাল জানান, ভারতের গুপ্তচর কুলভুশন যাদবের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতে শক্ত অবস্থান নেবে পাকিস্তান। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাকিস্তান কখনো আপোষ করবে না বলেও এসময় মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

আগের সংবাদ‘ফের ৫ জানুয়ারির মতো নির্বাচন হলে জীবন দিয়ে প্রতিহত করবো’
পরবর্তি সংবাদপ্রশ্নফাঁসের অভিযোগ ছাড়াই শেষ হলো মেডিকেলে ভর্তি পরীক্ষা