‘প্রতিবেশী দেশের সাথে বৈরিতা নয়, আলোচনায় সমাধান’

ফাতেহ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশের সাথে বৈরিতা নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় সরকার। গণভবনে লায়ন ও লিও সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রে অবস্থান তৈরি করে নিয়েছে বাংলাদেশ যেকোনো প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা রয়েছে এদেশের।

দশ বছরে চার কোটির বেশি মানুষকে সরকার সামাজিক নিরাপত্তার মধ্যে এনেছে বলেও জানান তিনি। সমাজের নানা ক্ষেত্রে লায়ন ও লিওদের অবদানের কথা উল্লেখ করে সংগঠনটিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

আগের সংবাদটানা ১২ দিনের জ্যাম যে দেশে
পরবর্তি সংবাদনির্বাচনকালীন সরকার গঠন হলেই একযোগে আন্দোলন