
ফাতেহ ডেস্ক: রাজশাহী নগরীর সপুরা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রের চালান আটক করেছে র্যাব। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে ৬টি বিদেশি পিস্তল ও ৭৫ রাউন্ড গুলি। আটক করা হয়েছে অস্ত্র চোরাচালান চক্রের সদস্য ইমরানকেও।
র্যাব জানায়, শনিবার সন্ধ্যায় সপুরার আহমদ নগর এলাকার একটি বাড়িতে অস্ত্রের প্যাকেট নিয়ে আসেন ইমরান। খবর পেয়ে ওই বাড়ি থেকে তাকে আটক করা হয়। ভারত থেকে হাত বদলের মাধ্যমে ইমরান অস্ত্রগুলো পেয়েছেন বলে জানায় র্যাব। অস্ত্রগুলো ঢাকায় সেলিম নামের আরেকজনের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিলো তার।
র্যাবের দাবি, নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে।
