বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি খালেদা জিয়া, মেডিকেল বোর্ড গঠন

ফাতেহ ডেস্ক: চিকিৎসার জন্য কারাবন্দি খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্যের মেডিকেল বোর্ড। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আজ মেডিকেল বোর্ডের সভায় তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে আদালতের নির্দেশ মেনে বোর্ড গঠন হয়নি বলে দাবি করেছেন বিএনপিপন্থী চিকিৎসকরা।

বেলা সোয়া ৩টার দিকে খালেদা জিয়াকে নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসে পুলিশের সাদা রঙের একটি গাড়ি। সামনে-পেছনে ছিল পুলিশ, র‌্যাবের বেশ কয়েকটি গাড়ি। একটি অ্যাম্বুলেন্সও ছিল গাড়িবহরে।

কড়া নিরাপত্তার মধ্যে পৌনে চারটার দিকে হাসপাতাল নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিম নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে হাসপাতাল কতৃপক্ষ এবং বিএনপি পন্থী চিকিৎসকরা।

এই হাসপাতালে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন মির্জা ফখরুল।

খালেদা জিয়া এখন হাসপাতালের ছয় তলার ৬১২ নম্বর ভিআইপি কেবিনে অবস্থান করছেন।

এর আগে বৃহস্পতিবার বিএনপি নেত্রীকে দ্রুত বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরুর নির্দেশ দেয় হাইকোর্ট।

আগের সংবাদহাইতিতে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ১১ জনের প্রাণহানি
পরবর্তি সংবাদমুফতী ইজহার জনবিচ্ছিন্ন,মানসিক রোগী,তিনি হেফাজতের কেউ নন-হেফাজতে ইসলাম