আ.লীগের সংকট মনোনয়ন প্রত্যাশীর বাড়তি চাপ

ফাতেহ ডেস্ক: ২০০৮-এর আগে গৌরীপুরে জয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান ছিলো অল্প। এর পরের নির্বাচনে নৌকার প্রার্থী লাখের বেশি ভোটে জয় পেলে বাড়ে ব্যবধান। তবে সেই আত্মবিশ্বাস হিতে-বিপরীত হয়েছে তৃণমূল আওয়ামী লীগের এবার ভোটে তাদের মনোনয়ন প্রত্যাশী অন্তত ২২ জন। অন্যদিকে বিএনপির সংকট বিভক্তি ফল হিসেবে দেখা দিয়েছে সাংগঠনিক দুর্বলতা।

গত দশটি সংসদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের ৫, বিএনপির ৩ ও জাতীয় পার্টি জয় দুইবার। ২০১৪-র নির্বাচনে জয়ী আওয়ামী লীগের মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে উপ-নির্বাচনে সংসদ সদস্য হন প্রবীণ নেতা নাজিম উদ্দিন আহমেদ।

সেবার দলে মনোনয়ন প্রত্যাশী বেশি থাকায় সংকট এড়াতেই তাকে প্রার্থী করা হয়েছিলো বলে জানাচ্ছেন তৃণমূল নেতারা।

অন্যদিকে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিতে রয়েছে দুটি কমিটি। এক কমিটি অস্বীকার করছে আরেক কমিটিকে। এর বাইরেও আছে কয়েকটি উপদল। মোটের ওপর গৌরীপুরে একদিকে নেই সাংগঠনিক কার্যক্রম, আরেকদিকে কোন্দলে জর্জরিত তৃণমূল বিএনপি।

আসন পুনরুদ্ধারের এ কঠিন পরীক্ষায় বিএনপির আশা করছে, গত দশ বছরে জনমত তাদের পক্ষে এসেছে।

একসময় রেওয়াজ ছিলো, গৌরীপুরে জয়ী দল ক্ষমতায় যায় না, কিন্তু ২০০৮-এর নির্বাচন থেকে সে ধারা ভেঙে সরকার গঠন করছে এখানে বিজয়ী আওয়ামী লীগ।

আগের সংবাদরিজালুন সানাউত তারিখ, মিজান হারুনের মুখোমুখি
পরবর্তি সংবাদ‘তুরস্ক সহযোগিতা করছে বাংলাদেশকে’