‘তুরস্ক সহযোগিতা করছে বাংলাদেশকে’

Turkey's new President Recep Tayyip Erdogan takes oath of office at the parliament in Ankara, Turkey, Thursday, Aug. 28, 2014. Erdogan was sworn in as Turkey's first popularly elected president, a position that will keep him in the nation's driving seat for at least another five years. Erdogan was scheduled to appoint Foreign Minister Ahmet Davutoglu, his designated successor as prime minster and loyal ally, to form a new government, following ceremonies at the presidential palace. Just before Erdogan took the oath of office in parliament, legislators from Turkey’s main opposition party left the hall in mass in protest of the man they accuse of not respecting Turkey’s constitution.(AP Photo/Burhan Ozbilici)

ফাতেহ ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তুরস্ক সহযোগিতা করছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।খবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।

মাহমুদ আলী বলেন, ‘‘রোহিঙ্গা ইস্যুতে আমরা তুরস্কের সমর্থন পাচ্ছি।’’

‘ভিজিট বাংলাদেশ ২০১৮’ প্রোগ্রাম উপলক্ষে তুরস্ক, কানাডা, সৌদি আরব, জাপান, ওমান, ব্রাজিল, ইথিওপিয়া, ভারত, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের সঙ্গে ঢাকা এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

২০১৭ সারের সেপ্টেম্বর মাসে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু ও ফার্টলেডি এমিনি এরদোগানের ঢাকা সফর নিয়েও রোববার সন্তুষ্টি প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রসঙ্গত, রোহিঙ্গা সংকট শুরুর পর তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাংলাদেশে সফরে এসে বলেছিলেন,‘‘রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে তুরস্ক।’’

ইলদিরিমের ওই সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকটে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানিয়েছিলেন।

উল্লেখ্য,২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের ২৫ আগস্ট পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে৷ আর ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে৷ এছাড়া, আরও প্রায় চার লাখ রোহিঙ্গা ২০১৬ সালের অক্টোবরের আগে থেকে বাংলাদেশে অবস্থান করছে৷

গত বছর মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন অভিযান শুরু করলে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকেই বিভিন্ন সময় পালিয়ে আসা তিন লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। সব মিলিয়ে বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয়ে রয়েছে।

আগের সংবাদআ.লীগের সংকট মনোনয়ন প্রত্যাশীর বাড়তি চাপ
পরবর্তি সংবাদমুসিবতের সময় কিছু গুরুত্বপূর্ন আমল