
ফাতেহ ডেস্ক:রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে কাল্পনিক মামলার বৈধতা চ্যালেঞ্জ করা এক রিটে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। এর ফলে রিটটি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি।
উভয়পক্ষের শুনানি নিয়ে দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দেয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী রিট আবেদন গ্রহণ করে রুল জারির আদেশ দেন।
অন্যদিকে, বিচারপতি আশরাফুল কামাল রিট খারেজ করেছেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত ২৩ সেপ্টেম্বর রিটটি দায়ের করেন অ্যাডভোকেট এ কে খান। জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়ার পক্ষে রিটটি করা হয়।
এতে,পয়েলা সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে করা চার হাজার মামলা ও গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
