
ফাতেহ ডেস্ক:কার্যকর কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আলোচনা। সোমবার চীনের রাজধানী বেইজিং-এ বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বেইজিং হস্তক্ষেপ করতে পারে এমন অভিযোগের সমালোচনা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
তবে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে চীন সহায়তা করবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও।
তিনি জানান, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ও পুঙ্গি-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে আন্তর্জাতিক পরিদর্শকদের ঢোকার অনুমতি দিতে রাজি হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
