কেউ বলছে খুন, কেউ বলছে জীবিত

ফাতেহ ডেস্ক: সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় নতুন গুঞ্জন শুরু হয়েছে।কেউ বলছে তিনি খুন হয়েছেন আবার কেউ বলছে তিনি জীবিত আছেন। এ নিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার জন্য আগে থেকে ১৫ সদস্যের ঘাতক টিম ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে অবস্থান করছিল। ঘাতক দলের একজন ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ। তিনি হাড় কাটার করাত দিয়ে খাশোগির দেহকে টুকরো টুকরো করেছেন।

তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়,হত্যা শেষে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে খাশোগির মরদেহ তুর্কি থেকে ভিন্ন কোন দেশে সরিয়ে ফেলা হয়।

কুটনীতিকের ছদ্মাবারণে ওই ১৫ জন সৌদি ঘাতক খাশোগি অন্তর্ধানের দিন সৌদি থেকে বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছিল। ১৫ সদস্যের ঘাতক দলের প্রত্যেকের নাম ও ছবি প্রকাশ করেছে তুরস্কের ডেইলি সাবাহ পত্রিকা।

এদিকে, যুক্তরাজ্যের ট্যাবলয়েড ডেইলি মেইল জানায়, কনস্যুলেট থেকে বের হওয়ার পর একটি কালো মার্সিডিস এস-৫০০ ও একটি সাদা মিনিভ্যানে করে চার সৌদি কর্মকর্তা খাসোগিকে তুলে নেন। সেখান থেকে তাকে বিমানে করে দুবাই হয়ে সৌদি আরবের রিয়াদে নিয়ে যাওয়া হয়েছে।

গাল্ফ স্ট্রিম আইভি প্রাইভেট জেট বিমানের ফ্লাইট রেকর্ড অনুসারে, ২ অক্টোবর বিকাল ৩টার দিকে একটি জেট বিমান তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করে। বিমানটির টেইল নাম্বার এইচজেড-এসকে২।

তুরস্কের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন, খাসোগিকে খুন বা অপহরণের জন্য আগে থেকেই কনস্যুলেটে অপেক্ষমাণ ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় কিলিং স্কোয়াড বা খুনি বাহিনী। তারা সেদিন ঘাঁপটি মেরে অপেক্ষায় ছিলেন কখন খাসোগি হাজির হন। কনস্যুলেটে এটা ছিল তার দ্বিতীয় প্রবেশ। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত করতে এর আগে আরও এক দফায় সেখানে গিয়েছিলেন তিনি।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, সাংবাদিক জামাল খাশোগিকে আটক করার সৌদি পরিকল্পনা মার্কিন গোয়েন্দা সংস্থা আগেই জানত বলে ।

সংবাদমাধ্যমটি বলেছে, সৌদি কর্মকর্তাদের যোগাযোগে আড়ি পেতে খাশোগিকে আটকের পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন মার্কিন গোয়েন্দারা। তবে সৌদি কর্মকর্তারা খাশোগিকে আটক ও জিজ্ঞাসাবাদ নাকি খুন করার পরিকল্পনা করেছিলেন তা পরিস্কার করতে পারেনি ওয়াশিংটন পোস্ট। এছাড়া সৌদি সরকারের লক্ষ্যবস্তু হওয়ার বিষয়ে ওই সাংবাদিককে সতর্ক করা হয়েছিল কিনা তাও নিশ্চিত করতে পারেনি ওয়াশিংটন পোস্টের সূত্রটি।

আগের সংবাদপৃথিবীতে কোনো দেশ এত দ্রুত এতটা উন্নতি করেনি: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদসাগর-ব্রাউনিয়াসহ ৬ আরোহী নিয়ে আছড়ে পড়লো হেলিকপ্টার