ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার

ফাতেহ ডেস্ক: আর্ল রবার্ট মিলারকে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশে আসার আগে মিলারকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের শপথ নিতে হবে। তিনি ঢাকায় বর্তমান রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হচ্ছেন। মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা মিলার ১৯৮৭ সাল থেকে পররাষ্ট্র দপ্তরে কাজ করছেন।

ঢাকায় আসার আগে তিনি আফ্রিকার দেশ বতসোয়ানায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসেও বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।

আগের সংবাদখুনিদের সঙ্গে ঐক্য করেছেন ড. কামাল: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদআজান-নামাজের সময় বন্ধ থাকবে পূজার বাদ্য-বাজনা: ডিএমপি