
ফাতেহ ডেস্ক: ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। ভূমিধসে একটি স্কুল ভবনের একাংশ ভেঙে পড়লে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার উত্তর সুমাত্রায় আকস্মিক বন্যায় নিহতদের মধ্যে ১১ স্কুলছাত্র ছিল বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
এখনও নিখোঁজ কয়েক শিক্ষার্থী। বন্যার পানি ছড়িয়ে পড়েছে পুরো মানদালিং নাতাল শহরে। সম্প্রতি দেশটিতে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প ও ২৮ সেপ্টেম্বর সৃষ্ট সুনামিতে প্রাণ হারিয়েছে দুই হাজারেরও বেশি মানুষ।
