সাজাপ্রাপ্ত কয়েকজনের সর্বোচ্চ শাস্তির আপিল করবে সরকার

ফাতেহ ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া কয়েক আসামির রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার। আপিলে এসব আসামিকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আবেদন জানানো হবে।

বিদেশী কূটনৈতিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজধানীর একটি হোটেলে বিকেলে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়সহ সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে বিদেশী কূটনীতিকদের অবহিত করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা করেন, গ্রেনেড হামলায় জড়িত যারা সর্বোচ্চ শাস্তি পাননি, আপিলের পর তাদের এ শাস্তি নিশ্চিত হবে।

আগের সংবাদআবারো সভা বর্জন নির্বাচন কমিশনার মাহবুবের
পরবর্তি সংবাদনির্বাচন নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত চলছে: কাদের