ঐক্যফ্রন্টের দাবিকে স্বাগত জানিয়েছে ২০ দল

ফাতেহ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্ট ও এর দাবিনামাকে স্বাগত জানিয়েছে ২০ দল। রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলের বৈঠকে শেষে একথা জানান জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি জানান, বৈঠকে ঐক্যফ্রন্টের দাবিনামা পর্যালোচনা করা হয়েছে। এই জোট গঠন হওয়ায় নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন আরও জোরদার হবে বলে মনে করে ২০ দল। ফ্রন্টের আন্দোলনের চাপে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে বলেও মনে করেন নজরুল ইসলাম খান।

দাবিনামায় খালেদা জিয়ার মুক্তি অন্তভুর্ক্ত করায় ঐক্যফ্রন্টের নেতাদের ধন্যবাদ জানায় ২০ দল। বৈঠকে ২০ দলের শরিক জামায়াতে ইসলামীর প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

আগের সংবাদজেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর
পরবর্তি সংবাদভালো খারাপ সকলকে নিয়েই ঐক্য করতে হবে : ঐক্যফ্রন্ট নিয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুক