আজ রংপুর আদালতে তোলা হবে মইনুল হোসেনকে

ফাতেহ ডেস্ক : মানহানির মামলায় আদালতে হাজির করতে ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর কারাগারে নেওয়া হয়েছে।

রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, শনিবার বিকেলে পুলিশি পাহারায় তাকে ঢাকা থেকে রংপুরে নেওয়া হয়।

আজ সকাল ১১টায় মইনুল হোসেনকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে গত ২২ অক্টোবর রংপুরে মানহানির মামলা করেন নারী অধিকারকর্মী মিলি মায়া বেগম।

পরে ঢাকার উত্তরা থেকে ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আগের সংবাদআজ শুকরানা মাহফিল, আগেই ঢাকায় পৌঁছেছেন আল্লামা শফী
পরবর্তি সংবাদচলতি সপ্তাহেই তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি