নজিরবিহীন এক নেয়ামত পেয়েছি : আল্লামা আশরাফ আলী

ফাতেহ ডেস্ক : সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে বেফাকের সহ সভাপতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীন এক নেয়ামত আমাদের দিয়েছেন।

আল্লামা আশরাফ আলী বয়ানে বলেন, আজকের এ শুকরানা মাহফিলের মুহতারাম সভাপতি ও মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি।

আল্লাহ আমাদেরকে এ নেয়ামত হাসিল করার তাওফিক দান করেছেন। দুই নম্বর আমরা যার মাধ্যমে এ নেয়ামত পেয়েছি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নজিরবিহীন এক নেয়ামত দিয়েছেন।

যে নেয়ামত ইংরেজদের আমলে পাওয়া যায়নি। পাকিস্তান আমলে পাইনি। সে নজিরবিহীন নেয়ামত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা পেয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান মাদকমুক্ত বাংলাদেশে গড়তে। আমাদের কওমি মাদরাসা জাতিকে চরিত্রবান ও সুনাগরিক উপহার দিচ্ছে। যারা দুর্নীতি করে না জঙ্গি হয় না সন্ত্রাসী হয় না। তিনি আমাদের যথাযথ মূল্যায়ন করেছেন আমরা তার শুকরিয়া জ্ঞাপন করছি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে শুকরানা স্বারক তুলে দেন আল্লামা শাহ আহমদ শফী। এছাড়া আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর হাতে ক্রেস্ট তুলে দেন আল্লামা আশরাফ আলীসহ উলামায়ে কেরাম।

আল হাইআতুল উলইয়ার চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, হাইআতুল উলইয়ার কো চেয়রম্যান আল্লামা আশরাফ আলী।

মুফতি রুহুল আমীন, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা আবদুল বছির, মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবু তাহের নদভী, মুফতি নুরুল আমিন প্রমুখ।

সকাল ১০টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় শুকরানা মাহফিল। শুরুতেই কুরআন তেলাওয়াত করেন, দুবাই আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী হাফেজ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মো. জয়নাল আবেদীন।

আগের সংবাদসম্পন্ন হলো বহুল আলোচিত শুকরানা মাহফিল
পরবর্তি সংবাদতদন্তে মিললো দুই আততায়ীর খোঁজ