
ফাতেহ ডেস্ক : প্রধানমন্ত্রীর সঙ্গে আবারো সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। সকালে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যান জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ অ ফ শফিক উল্লাহ ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
ডক্টর কামাল স্বাক্ষরিত চিঠিতে সংলাপের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও এক নভেম্বর সংলাপের কথা উল্লেখ করে বলা হয়, সেদিনের আলোচনা ছিল অসূম্পর্ণ।
এরপর সাংবিধানিক ও আইনগত দিক নিয়ে আলোচনা করতে উভয় দলের নির্দিষ্ট ব্যক্তি নিয়ে সীমিত পরিসরে আলোচনায় বসতে চায় তারা।
এছাড়াও চিঠিতে তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে দেয়া চিঠির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো সংলাপে অংশ নেয় ঐক্যফ্রন্ট।
