ঐক্যফ্রন্টকে আইনি পরামর্শ দিতে বৈঠকে আইনবিদরা

ফাতেহ ডেস্ক: সংবিধানের মধ্যে থেকে ৭ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কীভাবে করা যায় তার আইনি কাঠামো নির্ধারণে আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার সন্ধ্যায় মতিঝিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে কয়েকজন আইনবিদের সঙ্গে বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।

বৈঠক শেষে আইনবিদ শাহদিন মালিক বলেন, বিশ্বের বেশিরভাগ দেশে প্রথা হচ্ছে সংসদ ভেঙে নির্বাচন করা। সংসদ বহাল রেখে নির্বাচন করলে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে না। রাজনৈতিক স্বদিচ্ছা থাকলে আইনি কাঠামোর মধ্যেই এর সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি।

সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার বিধান সংবিধানের অন্তত দশ জায়গায় উল্লেখ আছে। তবে সংসদ মূলতবি কিংবা অকার্যকর করার কথা সংবিধানে নেই বলে জানান তিনি।

বৈঠকে বিএনপি নেতা মওদুদ আহমেদ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, গণফোরামের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও শেখ বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

আগের সংবাদপ্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী ঐক্যজোটের সংলাপ ৬ নভেম্বর
পরবর্তি সংবাদ৩৯ প্রকল্পের অনুমোদন এক দিনে