বাংলাদেশ-ভারত সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী : শ্রিংলা

ফাতেহ ডেস্ক : ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে।

রোববার সাতক্ষীরার গাজীরহাটে প্রণব মঠের অতিথি ভবনের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

আগের সংবাদ৩৯ প্রকল্পের অনুমোদন এক দিনে
পরবর্তি সংবাদঐতিহাসিক সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি পেলো ঐক্যফ্রন্ট