
ফাতেহ ডেস্ক:
সাত দফা দাবি আদায়ে আজকের রোডমার্চ কর্মসূচি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার সন্ধ্যায় এ কথা জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের গ্রেপ্তার এড়াতে এবং রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণেই রোডমার্চ স্থগিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের পর ঐক্যফ্রন্টের অবস্থান ও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ঐক্যফ্রন্টের মুখপাত্র জানান, রোডমার্চ না হলেও শুক্রবার রাজশাহীতে তারা সমাবেশ করবেন।
এদিকে, কয়েকটি শর্তে ঐক্যফ্রন্টকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমাবেশ করার অনুমতি দিয়েছে মহানগর পুলিশ। এতে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
